NextPrepBD
Learner's Best Friend
Printed on 2/3/2026
RUMC XI Bangla Half Yearly Question
PDF Version Locked
Login to download.
রাজউক উত্তরা মডেল কলেজ
অর্ধ-বার্ষিক পরীক্ষা—২০২৬
একাদশ শ্রেণি
বাংলা (আবশ্যিক)
বিষয় কোড : ১০১, ১০২
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য:— ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। সৃজনশীল অংশের ক ও খ বিভাগ হতে ন্যূনতম দুটি করে এবং গ বিভাগ হতে ন্যূনতম একটিসহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষা রীতির মিশ্রণ দূষণীয়।]
ক বিভাগ— গদ্য
১। আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে প্রদীপের মা-বাবা তার মতামত না নিয়েই নীলাঞ্জনার সঙ্গে বিয়ে ঠিক করে। নীলাঞ্জনার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিষয়ে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকায় অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যৌতুকের বিষয়টি জানতে পেরে প্রদীপ ও নীলাঞ্জনা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
(ক) শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন?
(খ) বিয়ে সম্বন্ধে অনুপমের মামার বিশেষ মতটি ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের প্রদীপের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের তুলনা কর।
(ঘ) “উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত।” — যাচাই কর।
২। বিষ্ণুকাঠি গ্রামের আত্মীয় পরিজনহীন অনাথ যুবক ‘অধির’ কঠিন অসুখে শয্যাশায়ী। জাতিতে কায়স্থ এই রোগাক্রান্ত যুবকের দুর্দিনে সেবার হাত বাড়িয়ে দেয় দরিদ্র অন্ত্যজ শ্রেণির এক মেয়ে। সমাজ-সংস্কার কোনোদিকে না তাকিয়ে কেবল মানবতার খাতিরে সে এগিয়ে আসে। দিনরাত অক্লান্ত শ্রম ও সেবা দিয়ে সে সুস্থ করে তোলে মৃতপ্রায় মানুষটিকে। অনাত্মীয় কোনো মানুষের জন্য এমন আন্তরিক সেবা খুব একটা দেখা যায় না।
(ক) মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিলো?
(খ) ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।’ — কথাটি বুঝিয়ে লেখ।
(গ) উদ্দীপকের কাহিনী সাথে ‘বিলাসী’ গল্পের কতটুকু সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে? আলোচনা কর।
(ঘ) ‘উদ্দীপকের নারী চরিত্রের অমূল্য গুণাগুণ বিলাসী চরিত্রেও বিদ্যমান।’ — ‘বিলাসী’ গল্পের আলোকে কথাটি বিশ্লেষণ কর।
৩। ঝরনা পাহাড়ের শৃঙ্গ থেকে নেমে আসে মানুষকে মুগ্ধ করার আশায়। ঝরনা তার স্ফটিক জল দিয়ে নিঃস্বার্থভাবে মানুষ-পশুপাখির তৃষ্ণা নিবারণ করে। পাহাড়ের বন্ধ্যা মাটির বুকে ফসল ফলাতে সাহায্য করে।
(ক) কীসের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়?
(খ) ‘এদের একমাত্র দেবতা অহংকার’ — কোন প্রসঙ্গে ও কেন বলা হয়েছে?
(গ) উদ্দীপকের ঝরনার সঙ্গে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে বর্ণিত বিষয়টি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সমগ্র ভাবের ধারক নয় — মন্তব্যটির সত্যাসত্য নির্ণয় কর।
খ বিভাগ— পদ্য
৪। “ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী উঠছে পাতায় কাহার করুণ নিশ্বাস মর্মরী। গানের পাখি গেছে উড়ে-শূন্য নীড়— কন্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।”
(ক) ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(খ) ‘সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া’ — উক্তিটি ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের কবি এবং ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্বেদনাকে এক সুতায় গাঁথা যায় কি? আলোচনা কর।
(ঘ) “কন্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।” — ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে উক্তিটি ব্যাখ্যা কর।
৫। যাহারা পদে পদে আনিরা দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা আনিল বৈরিতার বিষাক্ত বাণ, হযরত তাঁহাদের সহিত কী ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাইয়েরা, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেমপুন্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব।
(ক) কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন?
(খ) “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য” — ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
(ঘ) “উদ্দীপকের হযরত মুহম্মদ (স.) ও ‘বিদ্রোহী’ কবিতার কবির মধ্যে পার্থক্য থাকলেও তাঁদের মূল চেতনা একই” — মন্তব্যটি বিশ্লেষণ কর।
৬। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানতালে। বঞ্চিত মানুষেরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।
(ক) আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ কে?
(খ) ‘বাঁকা জল’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
(ঘ) “মানুষ নয়, কর্মই অবিনশ্বর” — উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
গ বিভাগ— উপন্যাস
৭। ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।
(ক) ‘লালসালু’ কার লেখা উপন্যাস?(খ) ‘গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।’ — ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
(ঘ) ‘ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।’ — উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
৮। মধ্যযুগে বাংলার মুসলিম নারীসমাজ অনেকটাই পিছিয়ে ছিল। শিক্ষগ্রহণের সুযোগ তো তারা পেতই না বরং চার দেওয়ালের মাঝে বন্দি জীবন কাটাতে হতো। ধর্মের নামে অধর্মের বেসাতি চালানো হতো তাদের উপর। পুরুষতান্ত্রিক সমাজে সর্বদাই নারীরা ছিল অবহেলার পাত্র। নিতান্তই হুকুম পালন ও ঘরকন্না ছাড়া তাদের আর কোনো অধিকার ছিল না।
(ক) মজিদের প্রথম স্ত্রীর নাম কী?
(খ) ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।’ — ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটির প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে লেখ।
(ঘ) “পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।” — উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে তোমার মতামত দাও।
ব্যাকরণ অংশ
৯। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা
(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ কর- ইতিমধ্যে, শিরচ্ছেদ, বহিঃস্কার, অ্যাক্সিডেন্ট, আকাঙ্খা, কথপোকথন, শন্তনা, উপরোক্ত।
১০। (ক) ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।’ — ব্যাখ্যা কর।
অথবা
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর-
(i) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
(ii) তোমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন।
(iii) এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে।
(iv) আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়।
(v) জিব্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।
(vi) কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন।
(vii) সাবাশ! দারুণ খেলেছে আমাদের ছেলেরা।
(viii) ঘোড়া দ্রুত দৌড়াতে পারে।
১১। (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ- Autonomous, Blue-print, Constitution, Decimal, Existentialism, Fascism, Globalization, Handicraft, Interim, Manifesto, Memorandum, Legend, Lease, Fiction, Bureaucracy.
অথবা
(খ) বাংলায় অনুবাদ কর-
We are the citizen of an independent country. Independence is the birth-right of man. But no nation can achieve independence without efforts. Again, the people of a country must be determined to preserve the independence. It is the sacred duty of every citizen to preserve the independence of his motherland.
১২। (ক) মাদকাসক্তির কুফল সম্পর্কে জানিয়ে ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লেখ।
অথবা
(খ) ‘ডেঙ্গুজ্বর প্রতিরোধ’ সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
© 2026 NextPrepBD - All Rights Reserved
💬 Discussion