আত্রাই
বাংলাদেশ বিষয়াবলি
বিষয় কোড: ০০৫
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ২০০
[ দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে। ]
১। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিসমূহের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করুন। ২০
২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ বাস্তবায়নে নাগরিকগণ কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন? এ সকল প্রতিবন্ধকতা কীভাবে নিরসন করা যেতে পারে? ২০
৩। আন্তর্জাতিক শ্রম-অভিবাসন এবং রেমিট্যান্স নির্ভরতা বাংলাদেশের কূটনীতিকে কীভাবে প্রভাবিত করছে তা বিশ্লেষণ করুন। ২০
৪। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনে সেই জেলার অর্জিত সাফল্যের কৌশলগত গুরুত্ব, অবদান ও ঘটনা-প্রবাহ বর্ণনা করুন। ২০
৫। বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়নে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্পর্ক আদর্শগতভাবে কীরূপ হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আপনার সুচিন্তিত মতামত উপস্থাপন করুন। ২০
৬। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে এ যাবৎ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কূটনৈতিক এবং মানবিক পদক্ষেপসমূহ পর্যালোচনা করুন। রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কৌশল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ২০
৭। পরিবেশের অবক্ষয় ও দূষণ রোধে বাংলাদেশে প্রণীত, গৃহীত ও অনুসৃত পরিবেশ পলিসি, পরিবেশ আইন, বিধি-প্রবিধি ও উহাদের প্রয়োগ সম্পর্কে আপনার মূল্যায়ন লিপিবদ্ধ করুন। ২০
৮। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণের অন্তরায়সমূহ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ লিখুন। অব্যাহত বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকল্পে আপনার সুপারিশসমূহ ব্যাখ্যা করুন। ২০
৯। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উৎসের সমন্বিত কাঠামোতে (Power Mix) নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধির ক্ষেত্রে নীতিগত সামঞ্জস্য (Coherence), বিনিয়োগ পরিবেশ এবং অবকাঠামোগত প্রস্তুতির আলোকে বৃহৎ পরিসরে এর লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাব্যতা মূল্যায়ন করুন। ২০
১০। টীকা লিখুন: ৪ x ৫ = ২০
ক) ডিজিটাল বিভাজন
খ) তথ্য অধিকার
গ) সমাবেশের স্বাধীনতা
ঘ) বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
💬Community Solutions
Join the Discussion
Sign in to share your insights, ask questions, and collaborate with the community.
Sign In Now