NextPrepBD
Learner's Best Friend
Printed on 2/3/2026
Chittagong University (CU) Admission Choice List Notice 2025-26 | Merit Positions & Deadlines
PDF Version Locked
Login to download.
রেজিস্ট্রার দপ্তর
প্রশাসনিক ভবন (৫ম তলা)
চট্টগ্রাম, বাংলাদেশ
তারিখ: ১৮.০১.২০২৬
ভর্তি পরীক্ষা
শিক্ষাবর্ষ : ২০২৫-২০২৬
১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় সাধারণ আসনে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে, নিম্নে বর্ণিত ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় সাধারণ আসনে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) পূরণ করতে পারবে।
উল্লেখ্য, কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদাভাবে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) পূরণ করতে হবে।
সাধারণ আসনের জন্য প্রযোজ্য
| ক্রম | ইউনিট/উপ-ইউনিট | মেধাক্রম | অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) পূরণ ও প্রয়োজ্য ক্ষেত্রে (Choice List) সংশোধনের সময়সীমা |
|---|---|---|---|
| ১. | A ইউনিট | ১ থেকে ১০০০০ পর্যন্ত | ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত |
| ২. | B ইউনিট | ১ থেকে ১২৯৪৫ পর্যন্ত | |
| B2 উপ-ইউনিট | মেধা তালিকায় উত্তীর্ণ (সকল) | ||
| ৩. | C ইউনিট | ||
| ব্যবসায় শিক্ষা গ্রুপ | ১ থেকে ১৬৫০ পর্যন্ত | ||
| বিজ্ঞান গ্রুপ | ১ থেকে ৭১৬ পর্যন্ত | ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত | |
| মানবিক গ্রুপ | ১ থেকে ৪৭ পর্যন্ত | ||
| ৪. | D ইউনিট | ১ থেকে ৮০০০ পর্যন্ত | ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত |
| ৫. | B1 উপ-ইউনিট | লিখিত (MCQ) ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ (সকল) | ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত |
| ৬. | D1 উপ-ইউনিট |
⚠️ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, সাধারণ আসনে নির্ধারিত মেধাক্রমের কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) সংশোধন করতে চাইলে (প্রযোজ্য ক্ষেত্রে) বর্ণিত সময়সীমার মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম: (Choice List) সংশোধন করতে পারবে।
এ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.bd) পাওয়া যাবে এবং প্রয়োজনে হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে।
© 2026 NextPrepBD - All Rights Reserved
💬 Discussion